Share

 

RAAJRANI.COM


Recipe - Home
Eid Recipe
Iftar
Fish food
Meat food
Polao/Biryani
Sweet food
vegetable
Halwa/soup type
Bready
Salad
Pitha
Cake
Salty food
Sauce/sour type
Bharta national
From magazine cooking
Foreign cooking
Other recipes

চাঁদা (চান্দা) মাছে পিঁয়াজ


Panna    05 Sep, 2023 08:32:10 PM    0    35


চাঁদা (চান্দা) মাছে পিঁয়াজ চাঁদা (চান্দা) মাছে পিঁয়াজ



উপকরণ:

টুকরো করা মাছ ১ কাপ, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া আধা চা চামচ করে, পিঁয়াজ মোটা কুচি আধা কাপ, ভাজার জন্য সরিষার তেল ২ টেবিল চামাচ, শুকনা মরিচ ২টি, কাঁচা মরিচ চিরে নেওয়া ২টি, ভাজা জিরা গুঁড়া ১ চা চামচ, রান্নার জন্য সরিষার তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ধনিয়া পাতা কুচি ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি:

মাছে হলুদ, মরিচ, ধনিয়া ও লবণ মেখে ১০ মিনিট রেখে তেলে মচমচে করে ভেজে তুলুন। অন্য পাত্রে গরম তেলে শুকনা মরিচের ফোড়ন দিয়ে তাতে পিঁয়াজ ও কাঁচা মরিচ বাদামি করে ভেজে তার মধ্যে মাছ ভাজা মিশিয়ে ৩/৪ মিনিট অল্প আঁচে রান্না করতে হবে। এবার ভাজা জিরা গুঁড়া ও ধনিয়া পাতা ছড়িয়ে আরও ১ মিনিট ভেজে গরম ভাতে পরিবেশন করুন।



About     Privacy     Terms     Contact

Copyright 2018 - 2026 Raajrani. All Rights Reserved || Powered by: RAAJRANI Technologies