Share

 

RAAJRANI.COM


Story-Poem - Home
Poem
Story
Jokes
History
Experience

তিন চাপাবাজ


Panna    25 Sep, 2023 09:27:40 PM    0    37




তিন চাপাবাজ চাপাবাজি করছে।
প্রথম চাপাবাজঃ জানিস, যে বার চাঁদে গিয়েছিলাম, সেখানকার মানুষগুলো এত উন্নত- তারা এমন একটু বিল্ডিং বানিয়েছে যে একটি বোকা ছেলে একদিন বিল্ডিং এর ছাদ থেকে পড়ে গিয়েছিল। ছেলেটির মাটিতে পড়তে সময় লেগেছে পাঁচ বছর।

দ্বিতীয় চাপাবাজঃ দূর, এ আর এমন কী! সেবার আমি গিয়েছিলাম মঙ্গলগ্রহে, সেখানকার মানুষগুলো আরো উন্নত। তারা এমন একটি বিল্ডিং বানিয়েছে যে একবার একটু শিশু ওই বিল্ডিংটার ছাদ থেকে পড়ে গিয়েছিল। মাটিতে পড়ার সময় দেখা শিশুটির মুখের দাড়ি, গোঁফ সাদা হয়ে গেছে।

তৃতীয় চাপাবাজঃ দূর, এটা কোন উঁচু বিল্ডিং হল! আমি একবার গিয়েছিলাম বৃহস্পতিতে। সেখানকার শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং থেকে একদিন একটা বানর পড়ে গিয়েছিল। মাটিতে পড়ার পর দেখা গেল বানরটা মানুষ হয়ে গেছে।



About     Privacy     Terms     Contact

Copyright 2018 - 2026 Raajrani. All Rights Reserved || Powered by: RAAJRANI Technologies