Share

 

RAAJRANI.COM


Story-Poem - Home
Poem
Story
Jokes
History
Experience

পুড়তে চাইলে চল দুজন


Panna    23 Oct, 2023 08:28:14 PM    0    403




পুড়তে চাইলে চল দুজন এক আগুনে পুড়ি
দুই রঙের এক ঘুড়ি হয়ে
এক আকাশে উড়ি।
বৃষ্টি এলে গা বাঁচাবো
একটি ছাতার তলে
ভিজতে চাইলে চল দুজন
ভিজবো একই জলে
ভুল হলে আর কি বা হবে
নয়তো উনিশ কুড়ি
দুই রঙের এক ঘুড়ি হয়ে
এক আকাশে উড়ি।
এই দুনিয়া ছেড়ে ছুড়ে
আরেক দুনিয়াতে
যাইতে চাইলে চল দুজন
পালাই একই সাথে
ভুল হলে আর কি বা হবে
দু আঙুলের তুড়ি
দুই রঙের এক ঘুড়ি হয়ে
এক আকাশে উড়ি।



About     Privacy     Terms     Contact

Copyright 2018 - 2026 Raajrani. All Rights Reserved || Powered by: RAAJRANI Technologies