সাইকিয়াট্রিস্টের কাছে
Panna
23 Oct, 2023 08:26:57 PM
0
409
সাইকিয়াট্রিস্টের কাছে একজন গোমড়ামুখো লোক এসে বললেন, �ডাক্তার সাহেব, আমার কিছুই ভাল লাগে না। ক্ষুধা পায় না, দুশ্চিন্তায় ঘুম হয় না, সব সময় মন উদাস হয়ে থাকে।�
ডাক্তার পরীক্ষা করে বললেন, আপনার কোন দৈহিক অসুখ নেই। আপনি এক কাজ করুন, আপনি মজার লেখক আহসান হাবীবের গল্পের বই পড়ুন, হাসতে-হাসতে আপনার শরীর মন তাজা হয়ে উঠবে।
লোকটি গম্ভীর মুখে উঠে দাঁড়ালেন। ডাক্তারকে ফি দিয়ে বললেন, �ধন্যবাদ, চলি, কিন্তু আপনার পরামর্শ আমার কোন কাজে আসবে না।�
ডাক্তার বললেন, �আগে আহসান হাবীবের লেখা পড়ুন, কাজ না হলে তার পরে বলবেন।�
লোকটি বললেন, �তার আর দরকার নেই। আমিই আহসান হাবীব।�