Share

 

RAAJRANI.COM


Story-Poem - Home
Poem
Story
Jokes
History
Experience

চারিদিকে হৈচৈ


Panna    23 Oct, 2023 08:26:33 PM    0    425




চারদিকে হৈচৈ পড়ে গেল। মেয়ের মা হাউমাউ করে কাঁদতে লাগল। হঠাৎ একজন যুবক জাহাজের ডেক থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ল এবং অনেক্ষণ পরেই মেয়েটিকে নিয়ে উপরে উঠে এল। সঙ্গে-সঙ্গে ধন্য ধন্য পড়ে গেল। জাহাজের ক্যাপ্টেন তৎক্ষণাৎ একটা ছোটখাটো সংবর্ধনা সভার আয়োজন করে ফেললেন। কিন্তু যাকে নিয়ে এত হৈ চৈ সে কোন কথা বলছে না। ভিড়ের মাঝে কাকে যেন খুঁজে বেড়াচ্ছে।

ক্যাপ্টেন বললেন, কী ব্যাপার বলুন তো? আমরা আপনার সম্মানে সভার আয়োজন করেছি আর আপনি কী খুঁজে বেড়াচ্ছেন?

যুবক বলল, আমি খুঁজছি সেই লোকটাকে যে লোকটা আমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছিল।
 



About     Privacy     Terms     Contact

Copyright 2018 - 2026 Raajrani. All Rights Reserved || Powered by: RAAJRANI Technologies