পঞ্চম বিবাহবার্ষিকী
Panna
23 Oct, 2023 08:27:28 PM
0
400
কয়েকজন বন্ধু তাদের একজন বন্ধুর পঞ্চম বিবাহবার্ষিকী উদযাপন করছিল। খাবার টেবিলে খাবার সাজানো হয়ে গিয়েছিল, প্লেটও টেবিলে রাখা হয়ে গিয়েছিল। এমন সময় বন্ধু পত্নী তার স্বামীকে বলল, শোন, ভেতরের আলমারিতে যে রুপোর চামচগুলো রাখা আছে ওগুলো নিয়ে এস।
বন্ধু বলল, আমি ওই চামচগুলো আনব না, তুমি অন্য চামচ দিয়ে কাজ চালিয়ে নাও।
- তুমি তোমার বন্ধুদের এত নীচ মনে কর? ভয় পাচ্ছ যে ওরা চামচগুলো চুরি করে নিয়ে যাবে?
- চুরি করে নিয়ে যাবে না, চামচগুলো চিনে ফেলবে!