স্বৈরাচারী শাসক
Panna
23 Oct, 2023 08:29:49 PM
0
412
শ্বৈরাচারী এক শাসক নিজের ছবি দিয়ে একটা স্ট্যাম্প বের করার পরদিন খোঁজ নিতে গেলেন।
- কী, স্ট্যাম্প টা কেমন চলছে?
- স্ট্যাম্প তো চলছে না স্যার। সবকিছু ভালো হয়েছে কিন্তু ভালো আঠা দেয়া হয় নি।
- কী! ডাক তাকে! আঠার দায়িত্বে কে ছিল?
আঠার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসে বললেন, স্যার, আঠা তো ভালোই দিয়েছি। কিন্তু লোকজন তো আঠার দিকে থুতু দেয় না। থুতু দেয় উল্টা দিকে!