বিয়ের আগে বাঘ
Panna
22 Oct, 2023 09:21:11 PM
0
117
বনের ভেতর এক বাঘের বিয়ে। সেই খুশিতে বনের সব পশুই নাচ-গান শুরু করেছে। বনের এক কোণায় একটা গাধার নাচ দেখে এক বাঁদর তাকে জিজ্ঞেস করলো, �আরে গাধা ভাই, তুমি অযথা নাচছো কেন?�
গাধা রেগে বলল, �এই বনে আজ আমার ছোট ভাইয়ের বিয়ে। আমি নাচবো না তো নাচবেটা কে, শুনি?�
বাঁদর আবারও প্রশ্ন করল, �বাঘ আবার কবে থেকে তোমার ভাই হলো?�
�আরে বাঁদর, বিয়ের আগে আমিও বাঘ ছিলাম। বাঘের ক্ষেত্রেও তো একই ঘটনা ঘটবে। তাহলে সে তো আমার ভাই-ই হবে, নাকি?��গাধার উত্তর। -