রেস্তোরাঁয় গোলমাল
Panna
23 Oct, 2023 08:31:13 PM
0
444
এক বেসামাল ব্যক্তি একটা রেস্তোরাঁয় গোলমাল করায় চার জন বেয়ারা তাকে ঘাড় ধরে ফুটপাতে ছুড়ে ফেলে দিল।
লোকটি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমাকে এভাবে হেনস্থা করা! আমি দেখিয়ে দিচ্ছি!
বাইরে লোকজন ততক্ষণে জমে গেছে।
লোকটি বলল, আমি ভেতরে গিয়ে ওই চার বেয়ারাকে এক এক করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব, আপনারা শুনুন।
লোকটি হুড়মুড় করে রেস্তোরাঁয় ঢুকে পড়ল। একটু পরেই একজন ফুটপাতে এসে মুখ থুবড়ে পড়ল।
সমবেত লোকজন বলল, এই হল এক!
পড়ে থাকা লোকটির ক্ষীণ কণ্ঠস্বর শোনা গেল, এক নয়, ওরা আমাকেই আবার ছুড়ে ফেলেছে!